ফেসবুক টাইমলাইন : কয়েকটি বিষয়
আহসান হাবিব
ফেসবুক তার বহুল প্রতীক্ষিত টাইমলাইন বেশ কয়েক দিন আগে চালু করেছে। টাইমলাইন ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইল পেজটিকে নতুন করে ঢেলে সাজিয়েছে। মূলত এর মাধ্যমে ফেসবুকে থাকা ব্যবহারকারীর তথ্যগুলো ডিজিটাল স্ক্র্যাপবুকের মতো করে সাজানোর চেষ্টা করা হয়েছে। ফলে ফেসবুক ব্যবহারকারীরা যে কোনো মুহূর্তে অতীত থেকে ঘুরে আসতে পারে, দেখতে পারে এই সময়ে অন্য বছরগুলোতে সে কি করেছে বা লিখেছে। কিছু মানুষের জন্য ব্যাপারটা স্মৃতিরোমন্থনের চমত্কার একটি উপায় হিসেবে দেখা দিতে পারে। আবার অনেকের কাছে পূর্বস্মৃতি বেদনামধুর অথবা বিব্রতকর বলে মনে হতে পারে।
যেটাই হোক না কেন ফেসবুকের টাইমলাইন এখন সম্পূর্ণরূপে চালু হয়েছে এবং বেশ জনপ্রিয়তাও অর্জন করেছে। ফেসবুকের এই নতুন বৈশিষ্ট্য সম্পর্কে কিছু জেনে নেয়া যাক :
পর্যালোচনার জন্য পাবেন সাতদিন
একবার আপগ্রেড করার পর আপনাকে ফেসবুক সাতদিন সময় দেবে আপনার টাইমলাইন সবার উপস্থাপনযোগ্য করার জন্য। তবে ইচ্ছা করলে এই সাতদিনের যে কোনো সময় একে পাবলিশ করতে পারবেন। আর যদি অপেক্ষা করার সিদ্ধান্ত নেন তাহলে সাতদিন পর স্বয়ংক্রিয়ভাবে তা পাবলিশ হয়ে যাবে।
আকর্ষণীয় করে তুলুন কভার ফটোর মাধ্যমে
নতুন ফেসবুক প্রোফাইলের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে কভার ফটো। কভার ফটোটির বিস্তৃতি সম্পূর্ণ পৃষ্ঠাজুড়ে। ব্যবহারকারীর প্রোফাইলের ছবি যা সাইটের যত্রতত্র দেখা যায় তা এখন ছোট্ট চারকোনা আকার ধারণ করেছে। বেশিরভাগ ব্যবহারকারী এই নতুন সুবিধা গ্রহণ করছে প্রোফাইল ফটোতে মুখের একটা সাধারণ ছবি আর কভার ফটোতে ব্যবহার করছে আরো ব্যক্তিগত পছন্দের পোষা প্রাণী বা প্রকৃতির কোনো ছবি পেস্ট করার মাধ্যমে।
কোনো নতুন তথ্য শেয়ার করা হচ্ছে না
জি হ্যাঁ টাইমলাইন পুরনো পোস্টগুলোকে আবার সামনে নিয়ে এসেছে কিন্তু এগুলো পুরনো পোস্ট, যা আগে থেকেই ফেসবুকে সংরক্ষিত ছিল নতুন কোন তথ্য এর সঙ্গে যুক্ত হয়নি। যদি অবশ্যই আপনি নতুন কোনো তথ্য এর সঙ্গে যোগ করে না থাকেন। নতুন শুধু এটুকুই আগে আপনার কোনো বন্ধুকে এই পোস্টটি দেখবার জন্য বার বার মোর পোস্ট চাপতে হতো, এখন সে সরাসরি দেখতে পাচ্ছে।
পুরনো পোস্টগুলোর সেটিং একই থাকবে
চার বছর আগে যে পোস্টগুলো শুধু বন্ধুদের জন্য নির্দিষ্ট ছিল সেগুলো এখনও শুধু বন্ধুদের জন্যই নির্দিষ্ট থাকবে। সমস্যা শুধু ব্যবহারকারী যে অর্থে এক সময় বন্ধুর সংজ্ঞা দিয়েছিল তাতে যদি পরিবর্তন না ঘটে থাকে। আপনি কলেজে থাকা অবস্থায় যে ছবি বা স্ট্যাটাস দিয়েছিলেন তা হয়তো তখন আপনার বন্ধুদের জন্য সঠিক বলে মনে হয়েছিল, কিন্তু এখন হয়তো সেরূপ মনে নাও হতে পারে। একই নিয়ম সহকর্মীদের জন্য প্রযোজ্য হতে পারে।
পোস্টগুলোকে বড় করা যাবে
টাইমলাইন নিজে থেকেই দেয়া সবচেয়ে আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ পোস্টগুলোকে নির্ধারণ করবে এবং সেগুলোকে সবার সামনে ফুটিয়ে তুলবে। কমেন্ট এবং লাইকের ওপর নির্ভর করে টাইমলাইন এ কাজটি করবে। কোনো ঘটনা যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় কিন্তু টাইমলাইনে সেটি ছোট্ট আকারে রয়েছে তাহলে সেটাকে আরও তথ্য দিয়ে বড় করতে পারেন। যেমন ধরুন, আপনার কলেজ পাসের দিন বা চাকরির প্রথম দিন ইত্যাদি। টাইমলাইন এডিট করার সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে অ্যাকটিভিটি লগ
ফেসবুক অ্যাকটিভিটি লগ নামে একটি সাহায্যকারী পেজ খুলেছে। প্রোফাইল পেজ থেকে এর মধ্যে প্রবেশ করতে পারবেন। এখানে পোস্টকরা সব তথ্য পাবেন। ইচ্ছামত পোস্ট মুছে ফেলা বা সংস্কার করতে পারবেন এখান থেকে।
শুধু আপনার জন্য
পোস্টে এমন কোনো কিছু যদি থাকে যা আপনি ফেসবুক থেকে একেবারে মুছে ফেলতে চান না, আবার অন্যকে দেখাতেও চান না, তাহলে পোস্টে অনলি মি অপশনটি নির্বাচন করুন।
গুরুত্বপূর্ণ ঘটনাবলী যোগ করতে পারেন
ফেসবুক চায় তার ব্যবহারকারীরা যেন এখানে ফেসবুক জন্মের আগের ঘটনাগুলোও লিপিবদ্ধ করে। আর তাই টাইমলাইনে কোনো কিছু পোস্ট করার সময় তারিখ নির্বাচন করার সুবিধা দেয়া হয়েছে। আর তাই আপনি যদি পুরনো কোনো ছবি আপলোড করেন তাহলে সেগুলোতে পুরনো তারিখ দেয়া যাবে। আর সেটা ক্রমানুসারে আপনার টাইমলাইনে পোস্ট হয়ে যাবে।
আপডেট না করে থাকার কোনো মানে নেই
ফেসবুকের টাইমলাইন এক সময় সবার জন্য চালু হবে, আপনি চান বা না চান। আর তাই নিজেই টাইমলাইন অ্যাক্টিভেট করুন এবং ঠিক করুন কোনগুলো সবাই দেখবে আর কী দেখবে না।

===
No comments:
Post a Comment